খসড়া নীতিমালা:এই নীতিমালাটি খসড়া সংস্করণ এবং চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রিটার্ন ও প্রতিস্থাপন নীতিমালা
১. ডেলিভারির সময় চেক করা
কুরিয়ার ডেলিভারিম্যানের সামনে পার্সেলের প্যাকেট ও ভেতরের পণ্য অক্ষত আছে কিনা চেক করে নেওয়া বাঞ্ছনীয়। কোনো ক্ষতিগ্রস্ত পণ্য পাওয়া গেলে ডেলিভারিম্যানের উপস্থিতিতেই বিষয়টি চিহ্নিত করুন।
২. রিটার্ন ও রিপ্লেসমেন্টের শর্তাবলী
শিশুদের প্রসাধন পণ্য হওয়ায় স্বাস্থ্যবিধি ও সুরক্ষার কারণে সিল খোলা বা আংশিক ব্যবহৃত পণ্য রিটার্নযোগ্য নয়। ভুল পণ্য বা প্যাকেজিং ক্ষতিগ্রস্ত অবস্থায় পেলে ডেলিভারি পাওয়ার পর দ্রুততম সময়ে আমাদের সাপোর্ট ইমেইলে ছবি সহ যোগাযোগ করলে যাচাই সাপেক্ষে দ্রুত পরিবর্তন (Replacement) সুবিধা দেওয়া হবে।
৩. যোগাযোগ মাধ্যম
যেকোনো রিটার্ন বা অভিযোগ সংক্রান্ত বিষয়ে সরাসরি ইমেইল করুন: hello@puramini.care। আপনার অর্ডার রেফারেন্স নম্বরটি সাথে রাখুন।